কবিতা বিদেশিনী কবিতা এবং 24 November, 2026 অরিজিৎ বাগচী (রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকম্পোর উদ্দেশ্যে) অনিবার্যভাবেই হোক বা অযাচিতভাবে পুরোনো গানের মাঝে শুয়ে আছি অনির্দিষ্টকাল অলীক কল্পনার অনুতাপে। মোমবাতি হোক বা নক্ষত্রপুঞ্জের আলো, তা ছড়িয়ে পড়েছে ক্রমশ অমলতাসের বন থেকে, বুয়েনোস আইরেসের দিকে। এমনই এক চেনা থেকে অচেনা মেঘের ঘুমে তোমার সাথে হেঁটে যেতে চাই, ছুঁয়ে যেতে চাই, ফেরিঘাট থেকে মৃত্যুর অনন্ত সুখ। দেহবেলায় ফুটে ওঠে এক বৃথা স্বপ্নের টান। কোপাই এর ছায়ায় শুয়ে দেখি নির্মল স্রোতের দু’ধারে ফেলে এসেছি উদীচী, প্রাচীন বট, ও অবক্ষয়চিহ্ন। উদাসী হাওয়া পরিহাস করতেই পারে, তবে এমন দিনে আমার কোনো আত্ম অবমাননার ভয় নেই। তুমি জানো না বিদেশিনী প্রতিটি ভালোবাসাই এক একটি চিরপ্রতিক্ষীত ফুল যা কোনো শহর বা মানচিত্র দেখে ফোটে না। Post navigation Previous Previous post: রবীন্দ্রকাব্যের শাশ্বত রোদ্দুর এবং চির-কালের পাঠকমন Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. আরও দেখুন কবিতা বাজারদরের খবর পড়ার আগে যা দেখবেন 22 November, 2026 0