24 November, 2026

অরিজিৎ বাগচী

(রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকম্পোর উদ্দেশ্যে)

অনিবার্যভাবেই হোক বা অযাচিতভাবে

পুরোনো গানের মাঝে শুয়ে আছি

অনির্দিষ্টকাল অলীক কল্পনার অনুতাপে।

মোমবাতি হোক বা নক্ষত্রপুঞ্জের আলো,

তা ছড়িয়ে পড়েছে ক্রমশ

অমলতাসের বন থেকে,

বুয়েনোস আইরেসের দিকে।

এমনই এক চেনা থেকে অচেনা মেঘের ঘুমে

তোমার সাথে হেঁটে যেতে চাই, ছুঁয়ে যেতে চাই,

ফেরিঘাট থেকে মৃত্যুর অনন্ত সুখ।

দেহবেলায় ফুটে ওঠে এক বৃথা স্বপ্নের টান।

কোপাই এর ছায়ায় শুয়ে দেখি নির্মল

স্রোতের দু’ধারে ফেলে এসেছি উদীচী,

প্রাচীন বট, ও অবক্ষয়চিহ্ন।

উদাসী হাওয়া পরিহাস করতেই পারে,

তবে এমন দিনে আমার কোনো আত্ম

অবমাননার ভয় নেই।

তুমি জানো না বিদেশিনী

প্রতিটি ভালোবাসাই এক একটি

চিরপ্রতিক্ষীত ফুল যা কোনো শহর বা

মানচিত্র দেখে ফোটে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *